পৃথিবীর সেরা 10-এ ভারতেরই পাঁচ স্কুল, তালিকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান?
শিক্ষার প্রাথমিক স্থানই হল স্কুল। সন্তানের স্কুল নির্বাচন নিয়ে বরাবরই সজাগ থাকেন অভিভাবকেরা। স্কুলের পড়াশোনার উপরই আগামী দিনে পড়ুয়াদের কেরিয়ারও নির্ভর করে। তবে ভালো স্কুল মানে শুধু পড়াশোনার মান নয়, থাকতে হবে পঠনপাঠনের সবরকম অনুকূল পরিবেশ। তাই বাইরে থেকে কোন স্কুল সেরা তা নির্বাচন করা দুষ্কর। এবার সেই উত্তরই খুঁজতে নেমেছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ইংল্যান্ডে শুরু হয়েছে পৃথিবীর সেরা স্কুলের প্রতিযোগিতা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেরা দশটি স্কুলের তালিকা। এরপর প্রকাশ্যে আসবে সেরার তালিকাও। আর সেই সেরা দশটির মধ্যে ভারত থেকেই যে রয়েছে পাঁচটি স্কুল।
ঠিক কীসের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে? 'কমিউনিটি কোলাবরেশন' অর্থাৎ পরিবেশগত ক্ষেত্রে উদ্যোগ, উদ্ভাবন শক্তি, প্রতিকূলতা কাটিয়ে ওঠা এবং স্বাস্থ্যকর জীবনের মতো পাঁচটি বিভাগে পৃথিবীর বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়ছে। নির্বাচিত তালিকা থেকে নির্বাচন করা হয় সেরা স্কুলটি। সেক্ষেত্রে স্কুলের শিক্ষক, পরীক্ষার ফল ইত্যাদি নয়, বরং স্কুলের পরিবেশকেই বেশি গুরুত্ব দেন ইংল্যান্ডে সংশ্লিষ্ট পুরস্কারের আয়োজকরা।
তাহলে দেশের কোন শহরের কোন স্কুল জায়গা পেল সেরা দশে, আসুন জেনে নেওয়া যাক।
তাহলে দেশের কোন শহরের কোন স্কুল জায়গা পেল সেরা দশে, আসুন জেনে নেওয়া যাক।

No comments