মানুষের থেকে পৃথিবী বাঁচাও, কেন বললেন কঙ্গনা?
প্রকৃতির পাশে কঙ্গনা
সম্প্রতি, কঙ্গনা রানাওয়াত হিমালয়ের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। ভিডিয়োয় মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পের কিছু দৃশ্য। যেখানে অভিযাত্রীরা প্রচুর আবর্জনা ফেলে রেখে গিয়েছেন। ভিডিয়ো শুধু ভাগ করে নিয়েই থেমে যাননি অভিনেত্রী। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, অভিযাত্রীরা তাঁদের নোংরা পায়ের ছাপ, খাবারের উচ্ছিষ্ট, আবর্জনা ফেলে রেখে পরিবেশ দূষণ করেছেন। মানুষের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে হবে। নইলে প্রতি পদে তারা প্রকৃতি মাতার অপমান করবে।

No comments